ডেস্ক রিপোর্ট
২ জুলাই ২০২২, ১০:৫৫ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: অবিলম্বে বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যার্তদের পূনর্বাসন,পর্যাপ্ত ত্রাণ ও নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্হ কৃষি এবং শিক্ষা ব্যবস্হা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহন করা সহ ৬ দফা দাবিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, সিলেট জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
আজ শনিবার, ০২ জুলাই বিকাল ৪ টায় নগরীতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে নগরীর আম্বরখানা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন এবং পরিচালনা করেন এডভোকেট মহীতোষ দেব মলয়।
সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদি, গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলার সংগঠক সাজিদুর রহমান সাইদুল, নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক লক্ষ্মী পাল, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর কমিটির সভাপতি ছাত্রনেতা বিশ্বজিৎ শীল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চলমান বন্যা পরিস্থিতির কারণে সিলেট ও সুনামগঞ্জের কোটি মানুষ আজ এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। বন্যা প্রধানত একটি প্রাকৃতিক দূর্যোগ হলেও এর ব্যাপকতা এবং ক্ষয়ক্ষতির দায় মূলত রাষ্ট্রের। স্বাধীনতা পরবর্তী সময়ে শাসকশ্রেণী দেশের নদনদী খাল-বিল খনন করার কোনো উদ্যোগ গ্রহণ না করলেও নদীনালা খাল-বিলের জায়গা দখল প্রক্রিয়া অব্যাহত রেখেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এছাড়া হাওর রক্ষা বাঁধ নির্মাণে বছর বছর দূর্নীতি লুটপাট এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় এসব সর্বনাশা কর্মকাণ্ডের ফলে সিলেট বিভাগের কোটি মানুষের জীবন জীবিকা আজ বিপর্যস্ত। চোখের পলকে সব হারানো অসহায় বন্যাদূর্গতরা দূর্যোগকালীন নূন্যতম রাষ্ট্রীয় সহযোগিতা থেকেও বঞ্চিত। নেই পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, পূনর্বাসন, ত্রাণ, চিকিৎসা কিংবা নিরাপত্তার আয়োজন।
বক্তারা বলেন, ক্ষতিগ্রস্হ কৃষি এবং শিক্ষা ব্যবস্হা রক্ষায় নেই কোনো রাষ্ট্রীয় কার্যকরী উদ্যোগ। সমাবেশে বক্তারা বন্যা পরিস্থিতি মোকাবেলা করার কার্যকর উদ্যোগ হিসেবে অবিলম্বে সিলেট ও সুনামগঞ্জের বন্যাদূর্গতদের পূনর্বাসন, পর্যাপ্ত ত্রাণ ও নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিঋণ মওকুফ ও সরকারি উদ্যোগে কৃষি উপকরণ সরবরাহ, ক্ষতিগ্রস্হ শিক্ষা প্রতিষ্ঠান পূণনির্মান, এক বছরের ছাত্র বেতন মওকুফ, সরকারি উদ্যোগে শিক্ষা উপকরণ সরবরাহ সহ ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান।