ডেস্ক রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আয়োজনে আজ ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের ৮ম তলায় শ্রমিক কর্মচারী কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে ১১টি শ্রমিক ফেডারেশনের বিভিন্ন সেক্টরের শ্রমিক প্রতিনিধিরা কনভেনশনে অংশগ্রহন করেছেন।
কনভেনশনের শুরুতে ৬ দফা খসড়া দাবিনামা পাঠ করেন জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক মানস নন্দী।
বিভিন্ন সেক্টর থেকে মোট ৩৪ জন প্রতিনিধি ৬ দফা দাবিনামার ওপর আলোচনা করেন।
এদের মধ্যে রয়েছেন প্রবীণ শ্রমিক নেতা মনজুরুল আহসান খান, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের নেতা টিপু বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশারেফা মিশু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন — বাংলাদেশ এর সহ-সভাপতি ডাক্তার হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক শামীম ইমাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ, এ,এস ফয়েজ হোসেন, শ্রমজীবী মঞ্চের সভাপতি আব্দুল আলী, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সদস্য সচিব সুশান্ত সিনহা, বিপ্লবী শ্রমিক সংহতির আহবায়ক মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এডভোকেট মন্টু ঘোষ, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আলী, হযরত আলী, কুলসুম বেগম, শামসুল হুদা, নূর মোহাম্মদ, কাইয়ুম হোসেন, ইকবাল বাবু, আব্দুল কাদের, মালা রানী, নুরুল ইসলাম, পাটকল শ্রমিক নেতা কমরেড গোফরান প্রমূখ।
কনভেশনে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, ৪৪টি রাষ্ট্রত্ত্ব কারখানা বেসরকারিকরণের উদ্যোগ বন্ধ করতে হবে। জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। গণতান্ত্রিক শ্রম আইন ও বিধিমালা প্রণয়ন করতে হবে। সকল বন্ধ কারখানা চালু করতে হবে। অটোরিকশা ও হকার উচ্ছেদের রাষ্ট্রীয় কার্যক্রম বন্ধ করতে হবে। চা-শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবী মেনে নিতে হবে। সকল শ্রমিকদের জন্য অবাক ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। নিন্মতম মজুরি বোর্ড ঘোষিত গার্মেন্ট শ্রমিকদের জন্য ন্যুনতম মজুরি ১৭০০০/- টাকার প্রস্তাবনা বাতিল করে গার্মেন্ট শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণ করতে হবে।
শ্রমিক কর্মচারী কনভেনশন থেকে জাতীয়ভিত্তিক একটা দাবিনাম চূড়ান্ত করা হয়। এই দাবিনামা প্রচারপত্র আকারে দেশের সকল শিল্পাঞ্চলে বিলি করা হবে। জেলায় জেলায় সংগ্রাম পরিষদের জেলা ও অঞ্চলভিত্তিক কমিটি গঠন করা হবে। জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল জেলায় সফর করবেন।
আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী দাবির সপ্তাহ পালন করা হবে।