ডেস্ক রিপোর্ট

২৯ নভেম্বর ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে লংলা ভ্যালির সভাপতি হলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় নেতা দীপংকর ঘোষ

আপডেট টাইম : নভেম্বর ২৯, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর নির্বাচনে লংলা ভ্যালির সভাপতি, হিসাবে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য দীপংকর ঘোষ এর নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়েছে। লংলা ভ্যালির ৩৮ টি চা বাগানের চা শ্রমিকদের ভোটে দীপংকর -ঝুমু- বিশ্বজিৎ প্যানেলের টচলাইট মার্কা বিজয় পেয়েছে।

রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।

একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন লংলা ভ্যালির বিজয়ী সভাপতি দীপংকর ঘোষ বলেন, দীর্ঘ আট বছর পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের ন্যায অধিকার ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।

নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন