ডেস্ক রিপোর্ট
৬ নভেম্বর ২০২১, ১১:৫১ অপরাহ্ণ
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রাম জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে কমরেড এড,শামছুল আলমকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের হল রুমে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বাসদ নেতা এডভোকেট শামছুল আলম।
আলোচনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড নবকুমার কর্মকার, আরো বক্তব্য রাখেন, জেলা বাসদ সমন্বয়ক কমরেড ফুলবর রহমান, জেলা বাসদ নেতা এডভোকেট আবুল বাশার মন্জু,বাসদ নেতা ডাঃ রাজু আহমেদ জেলা বাসদ নেতা কমরেড দুলাল বোস প্রমুখ।
অধিবেশন শুরুর পুর্বে আজীবন বিপ্লবী শ্রমিক ফ্রন্টের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রয়াত কমরেড জাহিদুল হক মিলু, কমরেড মোসলেম উদ্দিনসহ প্রয়াত কমরেডদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভা শেষে দ্রব্য মুল্য বৃদ্ধির প্রতিবাদে সুসজ্জিত একটি মিছিল গোটা শহর প্রদক্ষিণ করে।
কমিটি পরিচিতিঃ
সভাপতি – কমরেড এড,শামছুল আলম
সাঃসম্পাদক- জাহাঙ্গীর আলম
সহসভাপতি – কমরেড গোলজার আহম্মেদ
কমরেড নজরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক মোসলে উদ্দিন
অর্থ সম্পাদক- আতিকুর রহমান আতিক,দপ্তর সম্পাদক আব্দুল মালেক।
সদস্যঃ
মনজুরুল ইসলাম মন্জু, রেজাউল করিম রেবু, রতন চক্রবর্তী, সাহাদৎ হোসেন, রন্জু মিয়া, জিতেন্দ্রনাথ রায়, সাহেরা খাতুন, জয়নুল আবেদীন,
নিখিল চন্দ্র রায়, হাজরা খাতুন, ছাইফুল ইসলাম, কমলা কান্ত রায়, সাইফুল ইসলাম, রাজু আহমেদসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি পরিচিতি করা হয়।