ডেস্ক রিপোর্ট

৮ ডিসেম্বর ২০২১, ১০:৫০ অপরাহ্ণ

খুলনায় ৪ দফা দাবীতে ছাত্র ইউনিয়নের সংহতি সমাবেশ

আপডেট টাইম : ডিসেম্বর ৮, ২০২১ ১০:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

খুলনা প্রতিনিধি:: খুলনা নগরীতে নগর পরিবহণ চালু, শুধু মহানগর নয়, সারাদেশে গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ-ভাড়া নিশ্চিত করা সহ ৪ দফা দাবীতে ছাত্র ইউনিয়নের সংহতি সমাবেশ।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ী মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ-এর উদ্যোগে সংহতি সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

৪ দফা দাবীতে আর ছিল সড়ক দুর্ঘটনায় সকল নিহত ও আহতদের সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ, জ্বালানি তেল-গ্যাস ও গণপরিবহণে বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো।

সংহতি সমাবেশ কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ-এর সভাপতি সৌরভ সমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, খুলনা জেলা সহ- সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সদস্য বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, রসু আক্তার, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা সংগঠক গাজী আফজাল, টিইউসি খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, উদীচী খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক ফরাদ হোসেন লিটন, শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, শিক্ষক নেতা শ্যামল রায়, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সহ-সভাপতি হুজাইফা আল আমিন, সহকারী সাধারণ সম্পাদক রিপন হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, মহানগর সাংগঠনিক সম্পাদক অর্চিষ্মান দেবনাথ, প্রীতিলতা ব্রিগেডের সদস্য রুমি রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে শিক্ষার্থীদের গণপরিবহণে হাফ-ভাড়া আন্দোলনের মুখে সরকার সকল মহানগরের গণপরিবহণে হাফ-ভাড়া চালুর ঘোষণা দিয়েছে। কিন্তু খুলনায় যেখানে গণপরিবহণই নেই সেখানে খুলনায় শিক্ষার্থীদের কাছে এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি প্রহসন। এছাড়াও শুধু মহানগরগুলেতেই নয়, সারাদেশের গণপরিবহণে শিক্ষার্থী হাফ-ভাড়া চালু করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশে যেভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে তাতে বোঝা যায় এই সরকার শুধুমাত্র ব্যবসায়ীদের সরকার, সিন্ডিকেটের সরকার। বক্তারা অবিলম্বে তেল-গ্যাস,পরিবহণ ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবী জানান।

শেয়ার করুন