ডেস্ক রিপোর্ট

১১ নভেম্বর ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ

ই-রিক্সার বিধিমালা সংশোধনে সংগ্রাম পরিষদের ৯ দফা সুপারিশ, চট্টগ্রামে মিছিল ও স্বারকলিপি পেশ

আপডেট টাইম : নভেম্বর ১১, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: রিকশা ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আজ সকাল ১১টায় আগ্রাবাদ চৌমুহনী মোড়ে রিকশা ব্যাটারি রিকশা- ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ শ্রমিক সমাবেশ, মিছিল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের  প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়।

সমাবেশ ও স্মারকলিপি কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক ও বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়। উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব মো: মনির, ২৪ নং ওয়ার্ডের সভাপতি মো মারুফ হাওলাদার, মহি উদ্দিন, মিজান, রফিক, রাজু ২৭ নং ওয়ার্ডের সদস্য শান্ত, ৪১ নং ওয়ার্ডের সদস্য মো মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন ইজিবাইক সংগ্রাম পরিষদের সদস্য আহমদ জসিম।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নেই যেখানে ব্যাটারিচালিত রিক্সা, ইজি বাইক বা ব্যাটারিচালিত যানবাহন চলে না। এই বাহন একদিকে কর্মসংস্থান অন্যদিকে সাধারণ মানুষের সস্তা বাহনে পরিণত হয়েছে। কিন্তু বিগত ১৩ বছর ধরে বারবার এইসব বাহনকে অবৈধ আখ্যা দিয়ে কখনো ডাম্পিং করা, কখনো উচ্ছেদ করা, রিক্সা গ্যারেজ বন্ধ করে দেয়া, গ্রেফতার, হয়রানি করা হয়েছে। সংগ্রাম পরিষদ গত ১৩ বছর ধরে নাগরিক পরিবহন হিসেবে রিক্সার আধুনিকায়নসহ সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যাটারিচালিত যানবাহনের জন্য নীতিমালা প্রনয়ন, রেজিস্ট্রেশন, চালকের লাইসেন্স, রুট পারমিট চালু করাসহ ১০ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন করছে। আমরা দাবি জানিয়েছিলাম স্বল্প আয়ের মানুষের বাহন হিসেবে রিক্সার আধুনিকায়ন, নীতিমালা প্রণয়ন এবং চাঁদাবাজি বন্ধ করে যানবাহনের লাইসেন্স দিয়ে চালক ও মালিকদেরকে আইনি সুরক্ষা ও শৃঙ্খলার আওতায় নিয়ে আসতে হবে।

সংগ্রাম পরিষদের ১৩ বছর আন্দোলন, প্রয়োজনীয়তা এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে আন্দোলনের ন্যায্যতা স্বীকৃতি হিসাবে বর্তমান সরকার গত ২৯শে অক্টোবর ২০২৬ আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাটারিচালিত রিক্সা চলাচলে ই-রিক্সার জন্য ‘সিটি কর্পোরেশন এলাকার তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিক্সা(ই-রিক্স) চলাচল বিধিমালা, ২০২৬” নামে একটি বিধিমালা চূড়ান্ত করে জারি করা হয়েছে। গত ১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিধিমালা বিষয়ে বিস্তারিত বলেছেন। সারা দেশে ৬০ লক্ষ ব্যাটারিচালিত যানবাহন এবং এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ৩ কোটি মানুষের এই খাত নিয়ে প্রথমবারের মত ব্যাটারিচালিত যানবাহনের জন্য সরকার কর্তৃক বিধিমালা প্রনয়ন করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে আমরা অভিজ্ঞতার প্রেক্ষিতে লক্ষ্য করেছি যে, প্রণীত বিধিমালার কিছু ইতিবাচক দিক যেমন আছে তেমনি বেশ কিছু নেতিবাচক দিকও আছে যা সংশোধন, পরিবর্তন ও স্পষ্টীকরণ না করলে এই বিধিমালা সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার বদলে আশঙ্কা এবং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।একইসাথে নতুন বিধিমালাকে কাজে লাগিয়ে কোম্পানির হাতে শ্রমিকদের জিম্মি করার সুযোগ না রাখার জোর দাবি জানাই। বিশেষতঃ বিধিমালায় বিদ্যমান চলাচলরত গাড়িগুলোকে আদর্শ কাঠামোতে রুপান্তরের জন্য অন্তত ২ বছর সময়সীমা নির্ধারণ করা ও চালকের প্রশিক্ষণ – লাইসেন্স নিশ্চিত করে বিধিমালা সংশোধন করতে হবে। একইসাথে মাত্রাতিরিক্ত নিবন্ধন ও নবায়ন ফি কমিয়ে অংশীজনের সাথে আলোচনা করে পুনঃনির্দ্ধারণ করার দাবির পাশাপাশি কোনো রকমের দূর্নীতি,দলীয়করণ ও স্বজনপ্রীতি না করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে লাইসেন্স দেয়ার আহবান জানানো হয়। এবং বিধিমালাকে এই বিষয়ে সংগ্রাম পরিষদের ৯দফা দাবিকে বিবেচনাই নিয়ে এই সেক্টরের অতি দ্রুত সমাধান প্রয়োজন।

সমাবেশ শেষে একটি মিছিল চৌমুহনী মোড়ে থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনে এসে একটি প্রতিনিধি দল প্রশাসক ডাঃ শাহাদাত হোসেনের মাধ্যমে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

 

শেয়ার করুন