ডেস্ক রিপোর্ট
২ মে ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবস উদযাপন উপলক্ষে সিপিবি খুলনা মহানগর শাখার উদ্যোগে আজ ১লা মে সোমবার সন্ধ্যা ৬টায় খালিশপুর দলীয় কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালী দৌলতপুর জুট মিল ও প্লাটিনাম জুট মিল প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি খুলনা মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, খালিশপুর থানা সভাপতি কমরেড হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা কমরেড ফজলুল হক, কমরেড জাহানারা আক্তারী, কমরেড আব্দুর সাত্তার, টিইউসি খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি ধীমান বিশ্বাস, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, ছাত্র ইউনিয়ন বিএল কলেজ সাধারণ সম্পাদক শান্ত ঘোষ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালে ১ মে যুক্তরাষ্ট্রে সিকাগো শহরে লক্ষ লক্ষ শ্রমিক ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘট চলাকালীন পুলিশের গুলিতে ১০ জন শ্রমিক নিহত হয়। তার ধারাবাহিকতায় বিশ্বে আজ ৮ ঘণ্টা
কর্মদিবস নির্ধারিত হয়। কিন্তু পরিতাপের বিষয় বর্তমানে আমাদের দেশসহ প্রায় সর্বত্রই সেই পূর্বাবস্থায় ফিরে গেছে। আর এর বিরুদ্ধে আন্দোলন করতে হলে সকল শ্রমজীবীদের এক কাতারে সামিল হওয়া ছাড়া বিকল্প নেই।