ডেস্ক রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১১:২৬ অপরাহ্ণ
পিরোজপুর সংবাদদাতা:: পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (২২ আগস্ট) ভান্ডারিয়া থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ছাত্র ইউনিয়নের এক কর্মী সভায় এই কমিটি গঠন করা হয়।
মোঃ রিয়াজ কে আহ্বায়ক, ইব্রাহিম শরিফ, হেলাল কবিরাজ এবং বাঁধন দাস উৎসকে যুগ্ম-আহ্বায়ক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভান্ডারিয়া থানা সংসদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ইমতিয়াজ আহসান রাফিনের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক শিমুল কুম্ভকার, কেন্দ্রীয় সংসদের সদস্য রথীন্দ্র নাথ বাপ্পি, ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি মামুন নাফিস এবং পিরোজপুর জেলা সংসদের সদস্য মোঃ জাকারিয়া।
কর্মী সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শিক্ষার বাণিজ্যিকীকরণ,গণতন্ত্রহীনতা,সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের ওপর যে ইতিহাস অর্পিত দায়িত্ব তা পালনে বদ্ধপরিকর থাকবে।
নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং করোনাকালীন সকল ধরনের বেতন ফি মওকুফের দাবি জানান।