ডেস্ক রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১১:২৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রী হল চালু, করোনা টিকা প্রদান, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং সকল ধরনের বেতন ফি মওকুফ এর দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সুমাইয়া সোমা এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, “সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখা বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন দাবি তুলেছেন এবং আদায় করেছেন। বর্তমান করোনাক্রান্তিতে গোটা দেশ যেখানে থমকে গেছে, জবি ২০ হাজার শিক্ষার্থীদের অবস্থা সেখানে ভয়াবহ। গত দেড় বছর ধরে অনাবাসিক বিশ্ববিদ্যালয় টি বন্ধ থাকায় এবং একমাত্র ছাত্রী হলের কাজ শেষ না করায় অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মেস / বাড়ি ভাড়া করে, টিউশন/খন্ডকালীন চাকুরী করে পড়াশোনার খরচ বহন করছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনাকালীন শিক্ষার্থীদের স্বার্থে কোন পদক্ষেপ গ্রহণ না করে বরং করোনাকালীন আগে ও পরে বিভিন্ন পরীক্ষার ফি চাপিয়ে দিয়েছে। এতে শিক্ষার্থীদের ওপর বোঝা ও অমানবিকতার প্রকাশ ঘটেছে”।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রশাসনের দায়িত্নহীনতর তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে নিম্নোক্ত ৪ দফা দাবি প্রশাসনের কাছে উত্থাপন করছি।
৪ দফা দাবি :
(১) অবিলম্বে নীতিমালা প্রণয়ন করে একমাত্র ছাত্রী হল চালু করতে হবে।
(২) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী,শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীদের করোনা ভ্যাক্সিন নিশ্চিত করতে হবে।
(৩) স্বাস্হ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস/ পরীক্ষা চালু করতে হবে।
(৪) সকল ধরনের বেতন ফি মওকুফ করতে হবে।