ডেস্ক রিপোর্ট

৭ নভেম্বর ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ

ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : নভেম্বর ৭, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ যুবজোট, সিলেটের যৌথ উদ্যোগে শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, নব্বইয়ের গণআন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা এবং বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সরদার ফারুক।

সভা পরিচালনা করেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজাত কবির এবং বাংলাদেশ যুবজোট সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি দাস।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম শামীম, বাংলাদেশ যুবজোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ. এম. জাকারিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, বাসদ সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা সমন্বয়ক মহিতোষ দেব মলয়, সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা সদস্য অ্যাডভোকেট রনেন সরকার রনি, বাসদ মার্কসবাদী সিলেট জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস এবং বিপ্লবী কমিউনিস্ট লীগের সিলেট জেলা সদস্য ডা. হরিধন দাস।

বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের রাজনৈতিক তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করতে হবে। বৈষম্য, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, ইতিহাসের সঠিক মূল্যায়ন এবং অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকল প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বাংলাদেশ জাসদ, বাংলাদেশ যুবজোট, সাম্রাজ্যবাদ ও যোদ্ধবিরোধী জোটসহ বিভিন্ন প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন