ডেস্ক রিপোর্ট

১৭ জুন ২০২১, ৩:১৯ অপরাহ্ণ

জয়পুরহাটে প্রয়াত বাসদ নেতা জাহেদুল হক মিলু’র স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : জুন ১৭, ২০২১ ৩:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

জয়পুরহাট প্রতিনিধি:: সড়ক দুর্ঘটনায় আহত বরেণ্য রাজনীতিবিদ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা ও শ্রমিক ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট জাহেদুল হক মিলু’র মৃত্যুবার্ষিক জয়পুরহাট জেলা বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আজ ( ১৭ জুন) বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা শহরের চিনিকল রোডে বাসদ অফিসে প্রয়াত দেশ বরেণ্য বাম রাজনীতিবিদ ও লেখক কলামিস্ট আজীবন বিপ্লবী কমরেড জাহেদুল হক মিলু’র ৩য় স্মরণসভায় জেলা বাসদের সদস্য সচিব সামিউল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বাসদ আহ্বায়ক কমরেড ওয়াজেদ পারভেজ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জেলা কমিউনিস্ট লীগের সভাপতি মাহামুদুর রহমান, জেলা বাসদ সদস্য উৎপল দেবনাথ, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,তিনি ছাত্রজীবন থেকে সকল অন্যায়-অত্যাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন সর্বদা সক্রিয়।

একই সাথে তিনি দীর্ঘ দিন যাবৎ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতির দায়িত্ব পালন করেন।তিনি দলই জীবন বিপ্লবী জীবন প্রক্রিয়াকে বেছে নিয়েছেন,শ্রমজীবী মানুষের জন্য সকল পুঁজিবাদী সমাজব্যবস্থা মোহকে পদদলিত করেছেন।শ্রমজীবী মানুষের সকল সংগ্রামে তিনি বেঁচে থাকবেন।

শ্রমিকনেতা বদিউজ্জামান বদি বলেন, দুনিয়ায় মজদুর এক হও! এই স্লোগানের শোষিত নির্যাতিত নিপীড়িত এক জন খাঁটি নেতার অকাল মৃত্যু দেখে আমরা গভীর শোকাহত। আমাদের প্রকৃত বন্ধুকে আমরা হারিয়েছি এটা যেমন সত্য ঠিক তেমনি তার স্বপ্ন কে লালন করে এখনও আমরা রাজপথে আছি।

বাসদনেতা ওয়াজেদ পারভেজ বলেন, পুরো পৃথিবীর আজ দুই অংশে বিভক্ত এক অংশ হলো শোষিত আরেক অংশ হলো শোষক। শোষিতরাই সমাজের ক্ষেতমদ করে অথচ তারাই প্রকৃত শ্রমের ন্যায্য মজুরি পায় না। মিলু ভাইয়ের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আপোষহীন লড়াই সংগ্রামের সৈনিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহব্বান জানাচ্ছি।

প্রসঙ্গত,গত ১৩ মে ২০২১৮ সালে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে কুড়িগ্রামে ভোট দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন জাহেদুল হক মিলু(৬০)। দীর্ঘ ১ মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ জুন বুধবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নেতৃবৃন্দ সভার শুরুতে কমরেড মিলু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্যে দিয়ে স্মরণ সভা শুরু করে।

 

শেয়ার করুন