ডেস্ক রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী সাবেকুন্নাহার সনির বাবা হাবিবুর রহমান ভূঁইয়া মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সন্ত্রাসবিরোধী বুয়েট ছাত্র ঐক্য।
শনিবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ শোক প্রকাশ করে সংগঠনটি।
বিবৃতিতে বুয়েট ছাত্র ঐক্যের নেতারা বলেন, সাবেকুন্নাহার সনির বাবা হাবিবুর রহমান ভূঁইয়া আজ সকালে অসুস্থতাজনিত কারণে মারা যান। তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।
বিবৃতিতে সন্ত্রাস বিরোধী বুয়েট ছাত্র ঐক্য’র পক্ষ থেকে স্বাক্ষর করেছেন সুব্রত সরকার, ইমরান হাবিব রুমন, বিজয় তালুকদার, তমাল পাল, আসিফ, ইয়ামিন রাজিব ও শম্পা বসু।
উল্লেখ্য ২০০২ সালের ৮ জুন টেন্ডারবাজিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে বুয়েটের কেমিকৌশল বিভাগের তৎকলীন ছাত্রী সাবেকুন্নাহার সনি মৃত্যুবরণ করেন। সনি হত্যার বিচারের দাবিতে বুয়েটে গড়ে ওঠে বিশাল ছাত্র আন্দোলন। এই আন্দোলন সারাদেশে আলোড়ন তৈরি করে। এ সময় “সন্ত্রাস বিরোধী বুয়েট ছাত্র ঐক্য” গড়ে ওঠে এবং এই আন্দোলনকে পরিচালনা করে। সাবেকুন্নাহার সনির বাবা এই আন্দোলনে সক্রিয়ভাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
নেতৃবৃন্দ সাবেকুন্নাহার সনির বাবা হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও বিন¤্র শ্রদ্ধা জানায়।