ডেস্ক রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৩, ১:২৩ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি: বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় পাল এর মৃত্যুতে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার গভীর শোক প্রকাশ।
জাসদ সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লোকমান আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক কে,এ,কিবরিয়া চৌধুরী, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক অজয় পালের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ঞ্জাপন করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন অজয় পাল ছিলেন প্রকৃত সাংবাদিকতার এক অতুলনীয় প্রতিকৃতি। নীতি, বস্তুনিষ্ঠ ও সৃষ্টিধর্মী সাংবাদিকতায় সিলেটে তিনি ছিলেন অনন্য।।
উল্লেখ্য, সিলেটের প্রথিতযশা সাংবাদিক অজয় পাল গত ৩ জানুয়ারি লন্ডন সময় রাত সাড়ে ৮ ব্রেন স্ট্রোক হয়ে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত শনিবার লন্ডনের রাত সাড়ে ৮ টায় শেষনিশ্বাস ত্যাগ করেন।