ডেস্ক রিপোর্ট

২৮ এপ্রিল ২০২১, ৮:০৬ অপরাহ্ণ

বসুন্ধরা গ্রুপের এম ডি আনভীরকে গ্রেফতারের দাবিতে ময়মনসিংহে ছাত্র ফ্রন্টের সমাবেশ

আপডেট টাইম : এপ্রিল ২৮, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

ময়মনসিংহ প্রতিনিধি:: কলেজ ছাত্রী মুনিরাকে আত্মহত্যায় প্ররোচণা দানে অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এম ডি আনভীরকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার প্রতিবাদী সমাবেশ।

আজ বুধবার (২৮ এপ্রিল) নগরীর টাউনহল প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে ঐশ্বর্য সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাকীব, জেলা সদস্য জাসিরুল ইসলাম, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র সংগঠক মঞ্জুরুল হাসান।

সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক ফজলুল হক খান রনি।

বক্তারা বলেন, ভিক্টিম মুনিয়া এই ভোগবাদী সমাজ ব্যবস্থার বলি আর এই সমাজব্যবস্থার রক্ষাকর্তা হলো পুঁজিবাদী সমাজের প্রতিনিধি আনভীর রা। আজ মুনাফাখোর পুঁজিবাদী সমাজের দৌরত্বে রাষ্ট্রীয় আইন কানুন ভুলুণ্ঠিত হচ্ছে আর এদের রক্ষাকর্তা হচ্ছে তাদের তৈরি সরকার।

এই দুই শ্রেণীর তৈরি ফেসিস্ট বলয়ের যাতাকলে নিষ্পেষিত হচ্ছে রাষ্ট্রের নাগরিক যার উদাহরণ হলো বাঁশখালিতে পুলিশের গুলিতে নিরীহ শ্রমিক হত্যা, ম্রো পাড়া উচ্ছেদ করে প্রাণ প্রকৃতি হত্যাকরে হোটেল নির্মাণের পয়তারা, জীবনের প্রয়োজনে অত্যাবশ্যকীয় ভ্যাক্সিন নিয়ে লুটেরা গোষ্টি ও সরকারের ইঁদুর বিড়াল খেলা। সর্বশেষ আমরা দেখলাম অভিযুক্ত আনভীর কার্গো করে দেশ ছেড়েছে।

এসব ঘটনা বারবার নাগরিককে সত্য উপলব্ধি করার সুযোগ দিলেও তারা মুখ ফিরিয়ে রেখেছে।

বক্তারা বলেন এটা পুঁজিবাদী রাষ্ট্রের চরিত্র। এর থেকে উত্তরণের জন্য এই ফ্যাসিস্ট বলয়ের বিরুদ্ধে শ্রমিকশ্রেণীর নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের রাষ্ট্র কায়েম হলেই তবে সেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।

অনতিবিলম্বে পলাতক আসামীকে গেফতারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তার সাথে মানুষকে পুরুষতান্ত্রিক সামন্তীয় চিন্তা থেকে বের হয়ে সাম্যের আদর্শে উজ্জীবিত হবার আহ্বান জানান।

শেয়ার করুন