ডেস্ক রিপোর্ট

১ জুলাই ২০২২, ৯:৪৯ অপরাহ্ণ

শিক্ষক হত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

আপডেট টাইম : জুলাই ১, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:: নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসেকে পুলিশের উপস্থিতিতে লাঞ্ছনা ও সাভারের হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে চট্টগ্রামে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ।

শুক্রবার, ০১ জুলাই বিকাল ৫ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়।

নগর কমিটির সভাপতি মিরাজ উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান উদ্দিন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ঋজু লক্ষী অবরোধ। সমাবেশে সঞ্চালনা করেন নগর কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন।

সমাবেশে বক্তারা বলেন,” শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী কর্তৃক শিক্ষক হত্যা,লাঞ্চনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।সারাদেশে শিক্ষা ব্যবস্থার যে করুণ দশা, শিক্ষাকে ক্রমাগত বাণিজ্যিক পণ্যে পরিণত করে, শিক্ষার বিষয়বস্তুতে সাম্প্রদায়িক মনস্ত্বত্ব প্রবেশ করিয়ে শিক্ষার্থীদের মননে কূপমন্ডুক ধারণার বিষবাষ্প ছড়িয়ে দেয়ার যেই রাষ্ট্রীয় চক্রান্ত তারই একটি ফলাফল হিসেবে এই ঘটনাগুলোকে আমরা দেখি। এর আগে আমরা বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের ক্ষেত্রেও একিরকম ঘটনা প্রত্যক্ষ করি।”

বক্তারা বিদ্যমান বিচারহীনতার সংস্কৃতি ভেঙে অবিলম্বে সৃষ্ট ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

সমাবেশের আগে একটি সংক্ষিপ্ত মিছিল নগরীর নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন শেষ হয়।

শেয়ার করুন