ডেস্ক রিপোর্ট

১৭ ডিসেম্বর ২০২১, ৮:৫২ অপরাহ্ণ

বেগম রোকেয়া স্মরণে মহিলা ফোরামের আলোচনা সভা

আপডেট টাইম : ডিসেম্বর ১৭, ২০২১ ৮:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে বেগম রোকেয়ার ১৪১তম জন্ম ও ৮৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটি ভবনের ৫ম তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মহিলা ফোরাম ঢাকা নগরের সংগঠক শিক্ষক শিপ্রা মন্ডল।

আলোচনা করেন বাসদ ঢাকা নগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, মহিলা ফোরাম ঢাকা নগরের সংগঠক মুক্তা বিশ্বাস, সুস্মিতা মরিয়ম।

সভা পরিচালনা করেন মহিলা ফোরাম ঢাকা নগরের সংগঠক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুখশানা আফরোজ আশা।

সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ। সমাজে নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, নারীর সামনে সকল প্রতিবন্ধকতা দূর করার সাহস, যুক্তি ও আপন প্রত্যয় নির্মাণের লক্ষ্যে আজীবন তিনি সংগ্রাম করেছেন, লেখনী ধরেছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন, সংগঠন গড়ে তুলেছেন।

বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে সারা দেশে নারী-শিশু-ধর্ষণ-নির্যাতন-হত্যা এক ভয়াবহ রূপ নিয়েছে। পাহাড়ে-সমতলে-ঘরে-পথে-স্কুলে-কারখানায় যেকোন স্থানে, দিনে-রাতে, যেকোন জায়গায় নারী নিপীড়নের শিকার হন। স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশের আইনে নারীর সমানাধিকার নাই, সমকাজে সম মজুরী নাই। বাল্য বিবাহ করোনা কালীন সময়ে আরও ভয়াবহ রূপ লাভ করেছে। নারীরা একদিকে অর্থনৈতিক শোষণ ও আরেকদিকে ভোগবাদী পুরুষতান্ত্রিক মানসিকতার দ্বারা নির্যাতিত। ফলে এই শোষণমূলক ব্যক্তি মালিকানার সমাজ পরিবর্তন ও পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনে, সমাজের সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে, নারী মুক্তির আন্দোলনে বেগম রোকেয়া আজও প্রেরণার উৎস।

শেয়ার করুন