ডেস্ক রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১০:০৯ অপরাহ্ণ
খুলনা প্রতিনিধি:: সিপিবি রেড ভলান্টিয়ার্স খুলনার দৌলতপুর থানার উদ্যোগে রোববার (২২ আগস্ট) বিকেলে দৌলতপুরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, দৌলতপুর থানা সভাপতি পূর্ণেন্দু দে বুবাই, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সরদার, মহানগর সদস্য ফরহাদ হোসেন মিটন, রেড ভলান্টিয়ার্স কর্মী মানছুরা খাতুন, ছাত্র ইউনিয়ন নেতা হুজাইফা আল-আমিন, সবুজ হোসেন দুর্জয়, জাকির হোসেন, উত্তম কুমার, সুমন্ত রায়, শহীদ হোসেন প্রমুখ।
এ সময়ে নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণকে করোনা সংক্রমণ প্রতিরোধে চিকিৎসা বিজ্ঞানীদের নির্দেশিত স্বাস্থ্যবিধি পালনের আহ্বান জানান।