ডেস্ক রিপোর্ট

১০ সেপ্টেম্বর ২০২১, ১১:২১ অপরাহ্ণ

ব্যাটারি চালিত যানবাহন আধুনিকায়ন বিষয়ক গোল টেবিল বৈঠক আগামীকাল

আপডেট টাইম : সেপ্টেম্বর ১০, ২০২১ ১১:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর উদ্যোগে আগামীকাল ১১ সেপ্টেম্বর শনিবার “ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ নয় সাধারণ যাত্রী ও শ্রমিকদের স্বার্থে আধুনিকায়ন চাই শীর্ষক” গোল টেবিল বৈঠক।

সকাল ১১ টায় রাজধানীর ৮/৪-এ সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে(৩য় তলা) এই টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

গোল টেবিল বৈঠকে আলোচনা করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক বাসদ নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি স্কপ ও বাসদ নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, সিপিবি প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ হেল কাফি রতন, স্কপ এর যুগ্ম সমন্বয়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশন সভাপতি কামরুল আহাসান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারন সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ নৌ যান শ্রমিক ফেডারেশন সাধারন চৌধুরি আশিকুল আলম, এ্যাক্সিডেন্টাল রিসার্স ইনষ্টিটিউট বুয়েট এর সহকারি অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমরান মতিন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতা মনজুর মঈন, মেকানিক ও ব্যাটারি এজেন্ট এম এ রব, ক্ষুদ্র রিকশা পার্টস ব্যবসায়ি ও মেকানিক মোঃ ইকবাল, ক্ষুদ্র গ্যারেজ মালিক মোঃ সুমন, ব্যাটারি রিকশা মেকানিক আলমগীর হোসেন, ব্যাটারি রিকশা চালক মোঃ রহমতউল্লাহ।

গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সঞ্চালনা করবেন সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন এক বিবৃতিতে আগামীকালের গোল টেবিল বৈঠক সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন