ডেস্ক রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ৭:৫৯ অপরাহ্ণ
খুলনা প্রতিনিধি:: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ-এর সাবেক সভাপতি, কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির সদস্য এবং কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের উপদেষ্টা কমিটির সদস্য সচিব মাহবুব-উল-আলম বুলবুল (৬৮) বুধবার, ২৭ অক্টোবর সকাল ৬টায় খুলনা মহানগরীর মুসলমানপাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্লোন ক্যান্সারে ভুগছিলেন। তিনি ১৯৭৮ সালে ছাত্র ইউনিয়নে যোগদান করেন এবং পরবর্তীতে কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে যুক্ত হয়ে আমৃত্যু বাম রাজনীতিতে অটুট ছিলেন। তিনি খুলনার বিভিন্ন উন্নয়ন, আন্দোলন- সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর বাসভবনে ছুটে যান সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক অসীম আনন্দ দাস।
আজ বিকেল ৫:১৫টায় বসুপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
কমরেড মাহবুব-উল-আলম বুলবুলের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, অরুণা চৌধুরী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার প্রমুখ।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়ক ও সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, মোঃ অলিয়ার রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, আব্দুল করিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, সম্পাদকমন্ডলীর সদস্য মোস্তফা খালিদ খসরু প্রমুখ।