ডেস্ক রিপোর্ট
১৬ মে ২০২১, ১:৪৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট, জয়পুরহাট জেলা শাখা।
নিরীহ ফিলিস্তিনিদের বর্বর ও পাশবিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত সোমবার থেকে এই আগ্রাসন শুরু হয়। শনিবার রাতভর বিমান হামলা পর আগ্রাসনের ৭ম দিন রবিবার সকালেও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে।
ফিলিস্তিনের জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি বাহিনীর হামলা প্রতিবাদে রবিবার (১৬ মে) সকাল ১১ টায় জেলা শহরের পাঁচুরমোড়ে বাম জোটের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন।
জেলা সিপিবির সাধারণ সম্পাদক ও বাম জোটের সমন্বয়ক এম এ রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বাসদের আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জেলা বাসদ, সদস্য সচিব,সামিউল ইসলাম বাবু, জেলা বাসদ, সদস্য উৎপল দেবনাথ, বাসদ সদস্য, সুন্দরী উরাও, জেলা ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক, আশরাফুল ইসলাম প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও হত্যাকান্ড- চালিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করার প্রয়োজনে ফিলিস্তিনে একটি কৃত্রিম রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা করে। ১৯৬৭ সালের এক যুদ্ধে জেরুজালেমের এক অংশ দখল করে তাদের রাজধানী ঘোষণা করে ইসরাইল। সেই সময় থেকেই প্রতি বছরই ইসরাইল জেরুজালেম দিবস পালনের নামে ফিলিস্তিনিদের হামলা ও হত্যাকান্ড- চালায়। কিন্তু যুক্তরাষ্ট্রসহ গুটিকতক দেশ ছাড়া পৃথিবীর অন্য কোন দেশই জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি।
বাসদ নেতা ওয়াজেদ পারভেজ বলেন, ইসরাইল সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।