ডেস্ক রিপোর্ট
২ সেপ্টেম্বর ২০২১, ৮:০০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আসছে অক্টোবর মাসেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই দেড় মাস আগে থেকেই শুরু হয়ে গেছে প্রত্যেক পূজা কমিটির কার্যক্রম।
সেই উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ডের শিববাড়ী(পৈত্যপাড়া) শ্রী শ্রী রক্ষাকালী বাড়ী মন্দিরের মা আনন্দময়ী পূজা কমিটিও তাদের আয়োজন নিয়ে ব্যস্ত। এবছরই এই পূজা কমিটি তাদের দশম বর্ষে পা রাখল।
ইতোমধ্যেই গত বছরের কমিটিকে ভেঙে দিয়ে এবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে।সর্বসাধারণ এর মতামতের ভিত্তিতে এবছর অসিত দত্তকে সভাপতি,জনি দাশগুপ্তকে সাধারণ সম্পাদক ও রাজেয় রায়কে অর্থ সম্পাদক করে অন্যান্য সদস্যদেরকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক জনি দাশগুপ্ত জানান,হাঁটিহাঁটি পাপা করে আজ আমরা ১০ বছরে এসে পৌছেছি।ইতিমধ্যেই আমরা পূজার কার্যক্রম শুরু করে দিয়েছি। করোনার এই মহামারীর মধ্যেই আমরা এই ১০ বছর সবার সহযোগীতায় স্মরণীয় করে রাখতে চাই।
১০ বছরপূর্তী ও নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন,২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজম খান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি-এডঃ মলয় কান্তি পাল সামু, সাধারণ সম্পাদক – সঞ্জীব দও,অর্থ সম্পাদক-রুপক কর।
আরও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা কমিটির সভাপতি -রাজু পাল,সদস্য – লিটন কান্তি পাল,অমিত দও অনুপ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ২৭ নং ওয়াড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক – অশেষ কর,মিঠুন পৈত্য,পুজা সম্পাদক – লিটন ভট্টাচার্য্য ,সদস্য -অমিত দও, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক – বিমল কান্তি দে,সহ গনসংযোগ সম্পাদক -উজ্জ্বল চন্দ সহ আরো অনেকেই।
শ্রী শ্রী রক্ষা কালী বাড়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব দত্ত বলেন,মন্দিরের উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে।পূজার আগেই আমরা আমরা মন্দিরের পুরো কাজ শেষ করতে পারব আশা করি।এতে সবার সহযোগীতা কামনা করি।
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পূজায় আমন্ত্রণ জানান।