ডেস্ক রিপোর্ট

৫ জানুয়ারি ২০২২, ১১:৫৪ অপরাহ্ণ

বাকৃবিতে ছাত্র ইউনিয়ন নেতার উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

আপডেট টাইম : জানুয়ারি ৫, ২০২২ ১১:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহসভাপতি অনন্য ঈদ-ই-আমিনের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার, ০৫ জানুয়ারি বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা মোহাইমিনুল ইসলাম মাহিন এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মুরারিচাদ কলেজের ছাত্র নেতা নির্মল দে, সিলেট জেলা সংসদের কোষাধ্যক্ষ সন্দীপ দাশ।

সমাবেশে সভাপতিত্ব এর দায়িত্ব পালন করেন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক।

শেয়ার করুন