ডেস্ক রিপোর্ট
২৪ জুন ২০২২, ১০:৫০ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: আজ ২৪ জুন কোম্পানীগঞ্জ উপজেলার ঈসাকলস ইউনিয়নের দুর্গাপুর, শিবপুর ও বিষ্ণপুর গ্রামে,বাদাঘাটের মইয়ারচর ও নগরির কাজিরবাজার এবং দক্ষিন সুরমার রেলওয়ে স্কুল আশ্রয় কেন্দ্রে সহস্রাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করে বাসদ(মার্কসবাদী) সিলেট জেলা।
বিভিন্ন টিমে খাবার বিরতনকালে উপস্থিত ছিলেন,বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, স্থানীয় স্বেচ্ছাসেবক আব্দুস সামাদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার আহ্বায়ক মুখলেছুর রহমান,সদস্য প্রসেনজিৎ রুদ্র, বীরেন সিং, হৃদয় লোহার, রাজন ঘোষ, আঙ্গুর মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, সুমিত কান্তি পিনাক, মিসবা খান, সুরাইয়া পারভীন আখিঁ,বুশরা সোহাইল, শ্যামলি দাস, নাহিদ, রোখসান, রিম্মি, সর্বজয়া, নাবিল, মুন্না প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আজ কোম্পানিগঞ্জের বিভিন্ন জলমগ্ন গ্রাম ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখি বন্যার্ত মানুষ পর্যাপ্ত ত্রান,বিশুদ্ধ পানি পাচ্ছে না। কাঁচাঘরগুলি ভেঙ্গে গেছে। সরকারি ত্রাণ এখনও মানুষের মধ্যে পৌছায়নি। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ও বন্যার ভয়াবহতার কারনে ত্রান পৌছানো যাচ্ছে না। অথচ বাস্তবতা হলো সরকার কারো কোন মতামত নিচ্ছে না। এ রকম দূর্যোগ মুহুর্তে স্বদিচ্ছা থাকলে স্থানীয় মানুষের সহযোগিতা ও পরামর্শ নিয়ে খুব সহজেই মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌছে দেয়া সম্ভব। কিন্তু তা করছে না। উপরুন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গড় বরাদ্দ মাত্র ৪’শ গ্রাম চাল ও ৬টাকা। এ জনগনের সাথে প্রহসন ছাড়া আর কি হতে পারে?
তাঁরা দাবি করেন ” অবিলম্বে পর্যাপ্ত ত্রাণ,চিকিৎসা,শিশু খাদ্য বিপন্ন মানুষের মাঝে যুদ্ধকালীন তৎপরতায় পৌঁছে দিতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের এনজিও ও কৃষি ঋণের কিস্তি বন্ধের নির্দেশ ও মওকুফ করার দাবি জানান। একই সাথে নেতৃবৃন্দ বলেন,সকলের আর্থিক সহযোগিতা ও শ্রমের ভিত্তিতে বাসদ(মার্কসবাদী) গত ৭দিন ধরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। শহরতলীর সোনাতলা বাজারের তাহের কমিউনিটি সেন্টার থেকে নিয়মিত রান্না করা খাবার সহস্রাধিক মানুষের মধ্যে প্রতিদিনই পরিচালিত হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য সকলে সহযোগিতা প্রয়োজন। যারা ইতিমধ্যে সহযোগিতা তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিননন্দ জানান।”