ডেস্ক রিপোর্ট

২৪ নভেম্বর ২০২১, ১১:৩৩ অপরাহ্ণ

তাজরীন গার্মেন্টেসের অগ্নিকান্ডের ৯ বছরে শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

আপডেট টাইম : নভেম্বর ২৪, ২০২১ ১১:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: সর্বোচ্চ শাস্তি,নিহত-আহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণসহ ই.আই.আই. স্কিম চালু করার দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জে মানববন্ধন তাজরীন গার্মেন্টস, সেজান জুসসহ কর্মস্থলে অগ্নিকান্ডে-ভবন ধ্বসে শ্রমিকের মৃত্যুতে দায়ীদের সর্বোচ্চ শাস্তি, নিহত-আহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ সহ ই.আই.আই স্কিম চালু করার দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার আজ সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, রি-রোলিং স্টীল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস.এম.কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাচঁপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খাঁন , গাবতলী পুলিশ লাইন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ২৪ নভেম্বর ২০১২ সালে তাজরীন গার্মেন্টেসের ভয়াবহ আগ্নিকান্ডের ৯ বছর আজ। সে দিনের আগুন কেড়ে নিয়েছিলো ১১৩ জন শ্রমিকের প্রাণ। তাজরীনের পর ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাাজা ভবন ধ্বসে ১১৩৬ জনের প্রানহানি ঘটেছে। লাশের এই মিছিলকে দীর্ঘ থেকে দীর্ঘতর করেছে। কে.টি.এম, স্পেক্সটাম, হামীম, তাজরীন, স্মার্ট, রানা প্লাজা, আসওয়াদ, টাম্পাকো, হাসেম ফুডস, সিটি গ্রুপের অটো রাইস মিলে শ্রমিকের মৃত্যুর মিছিল চলছেই। শ্রমিকের মৃত্যু বন্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশনের অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি করে ৫৫৭ জন পরিদর্শকসহ মোট ৯৯৩ এ উন্নীত করা হয়েছে এবং ২৩ টি জেলায় কার্যালয় স্থাপন করা হয়েছে। এসবের পরও নিয়মিত আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে। বেড়েই চলেছে শ্রমিক হতাহতের ঘটনা এবং অক্ষম ও অসহায় হচ্ছে হাজারো শ্রমিক।

নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে তাজরীন গার্মেন্টসের মালিকসহ সংশ্লিষ্ট দায়ী কর্মকর্তাদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী কর্মস্থলে মালিকের অবহেলায় মৃত্যুর জন্য শ্রমিককে আজীবন আয়ের সমান ৫০লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন দিতে হবে।

শেয়ার করুন