ডেস্ক রিপোর্ট

১ মে ২০২১, ২:৪৩ অপরাহ্ণ

মহান মে দিবসে গাইবান্ধায় শ্রমিক কমচারী ফেডারেশনের মানববন্ধন ও সমাবেশ

আপডেট টাইম : মে ১, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ১৩৫ তম মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কমচারী ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। আজ ০১ মে (শনিবার) বেলা ১২ টায় গাইবান্ধার দারিয়াপুরে মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে কেন্দ্রীয় সদস্য এবং জেলা সংগঠক আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা সংগঠক মোজাম্মেল হক, পরমানন্দ দাস প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন করোনাকালীন সময়ে শ্রমিকরা এক দুঃসহ সময় পার করছে। শ্রমজীবী মানুষের জীবন জীবিকা রক্ষায় সরকারের পক্ষ থেকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দরকার। কিন্তু মালিক তোষণকারী সরকার শ্রমিকের পাশে না দাড়িয়ে মালিকদের হাজার হাজার কোটি টাকা সহায়তা করছে। শ্রমিকের এই দুঃখ দুর্দশা দুর করতে আন্দোলন ছাড়া বিকল্প নাই।

শেয়ার করুন