ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট ২০২১, ১১:৩৩ অপরাহ্ণ

সিপিবি রেড ভলেন্টিয়ার্স উদ্যোগে খুলনার বয়রা বাজারে মাস্ক বিতরণ

আপডেট টাইম : আগস্ট ১৪, ২০২১ ১১:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

খুলনা প্রতিনিধি:: খুলনা সিপিবি রেড ভলেন্টিয়ার্স খালিশপুর থানার উদ্যোগে আজ শনিবার (১৪ আগষ্ট) বিকাল ৫ টায় বয়রা বাজারে মাস্ক পরিধানে উৎসাহিত করা ও মাস্ক বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, খুলনা মহানগর কমিটি সহ-সাধারণ
সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, খালিশপুর থানা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, বয়রা শাখার সম্পাদক হুমায়ুন কবির, সিপিবি নেতা মীর ওবায়দুর রহমান, শরিফুল ইসলাম সেলিম, যুবনেতা রবিউল ইসলাম রবি, হরষিত মন্ডল, ছাত্র নেতা মানসুরা খাতুন প্রমুখ।

শেয়ার করুন