ডেস্ক রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯ অপরাহ্ণ
রংপুর প্রতিনিধি:: মহান শিক্ষা দিবস স্মরণে ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগরের উদ্যোগে করোনাকালীন সময়ে সকল শিক্ষার্থীদের বেতন – ফি মওকুফ, সকল শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত, অস্বচ্ছল শিক্ষার্থীদের সরকারি সহায়তা প্রদানের দাবিতে মিছিল ও সমাবেশ।
শনিবার (১৮ সেপ্টেম্বর, ২০২১) রংপুর শহরের মিছিল পরবর্তীতে সুমি কমিউনিটি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনে সদস্য রাজু বাসফোর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্র নেতা মাসুদ রানা,বাসদ(মার্কসবাদী)রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু প্রমুখ ।
এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগরের আহ্বায়ক সাজু বাসফোর।
বক্তারা বলেন, আমাদের শিক্ষা দিবসের ইতিহাস ছাত্রদের রক্তাক্ত করার ইতিহাস। শিক্ষার অধিকার রক্ষা করতে সেদিন জীবন উৎস্বর্গ করে ছিলেন বাবুল, ওয়াজিল্লাহ,মোস্তফা সহ নাম নাজানা অসংখ্য ছাত্র যুবকরা। তারা শিক্ষার গণতান্ত্রিক অধিকার আদায়। সকল মানুষের জন্য অবৈতনিক শিক্ষার কথা তারা বলেছিলেন। আজকে করোনার সময়েও শিক্ষা ক্ষেত্রে নানা বৈষম্য এর সৃষ্টি হয়েছে। চাকরির বয়স ৩৫ করার দাবি এসময় জানান বক্তারা। এবছরের সকল শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ করতেও জোর দাবি জানায় তারা।
এই শিক্ষা ও মনুষ্যত্ব রক্ষা আন্দোলনে সকলকে ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানান।