ডেস্ক রিপোর্ট
২২ জুলাই ২০২১, ১১:৫২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রুস্তমপুর অঞ্চলে একটি সাধারণ সভার মাধ্যমে সন্দীপ সরকারকে আহবায়ক এবং অমি মল্লিক কে সদস্য সচিব করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ভুনবীর আঞ্চলিক শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ জুলাই ২০২১) বিকেলে এই আঞ্চলিক শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক আজিজুর রহমান রুহেল, সাগর শীল এবং সদস্য কানু সরকার,পার্থ সরকার, সুবিনয় বিশ্বাস, দুর্জয় সরকার,রিংকু বিশ্বাস, জয় সরকার ,সৌরভ বসু ।
দুইটি সদস্যপদ খালি রাখা হয়েছে, যা পরবর্তীতে কাজের মধ্য দিয়ে কো অপ্ট করা হবে।
নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সংগ্রামী সহ সভাপতি এবং শ্রীমঙ্গল উপজেলা সংসদের সভাপতি প্রশান্ত কৈরী ।
নবগঠিত আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে ।