ডেস্ক রিপোর্ট

৫ ডিসেম্বর ২০২১, ৯:১৩ অপরাহ্ণ

প্রতিমন্ত্রী মুরাদ হাসানের শাস্তি ও অপসারণের দাবি

আপডেট টাইম : ডিসেম্বর ৫, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নারীবিদ্বেষী, বর্ণবাদী, অশ্লীল এবং যৌন হয়রানিমুলক বক্তব্য প্রদানকারী তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের শাস্তি ও অপসারণের দাবি বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী নারীবিদ্বেষী, বর্ণবাদী, অশ্লীল এবং যৌন হয়রানিমুলক বক্তব্য প্রদানকারী তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের শাস্তি ও অপসারণের দাবি জানিয়েছেন।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার নাতনী জায়মা রহমানকে কেন্দ্র করে এই ধরনের মন্তব্য করে জঘন্য বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে প্রতিমন্ত্রী। এই সরকারের মন্ত্রী এমপিরা বিরোধী পক্ষকে ঘায়েল করতে নানান নিম্ন রুচির মন্তব্য অতীতেও করেছে। এটা বুর্জোয়া সংস্কৃতির নিকৃষ্ট অবক্ষয়ী রূপ।

নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় পদে আসীন থেকে এভাবে নারীকে অপমান ও অসম্মান করা রাষ্ট্রীয় চরিত্রেরই বহিঃপ্রকাশ। বাংলাদেশের নারী সমাজ দীর্ঘদিন ধরে সমমর্যাদা ও সমঅধিকার আদায়ের লক্ষে আন্দোলন পরিচালনা করে আসছে। অথচ সরকার জনগণের স্বার্থকে কোনরূপ তোয়াক্কা না করে অপরাধীদের লালন পালন করে আসছে। শক্তিশালী গণআন্দোলন গড়ে তুলে সরকারের এই অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাব মোকাবেলা করে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ নির্মাণে গণতন্ত্রমনা সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন