ডেস্ক রিপোর্ট

২০ জুন ২০২২, ৯:৫৩ অপরাহ্ণ

সিলেটে ৪র্থ দিনের মতো বন্যার্তদের মাঝে বাসদের খাদ্য বিতরণ

আপডেট টাইম : জুন ২০, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত সিলেটের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৪ র্থ দিনের মতো সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২০ জুন) সিলেট নগরীর উপশহর, তেররতন, সাদাপাড়া, মিরাপারা, লামাপাড়া এলাকার আশ্রয় কেন্দ্র ও বন্যাকবলিত মানুষের মধ্যে রান্না করা খিচুড়ী বিতরণ করা হয়।

বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেটের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গত ১৭ জুন থেকে রান্না করা খিচুড়ী ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

খাদ্য বিতরণকালে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করছি। আপনারা সবাই এই প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখবেন প্রত্যাশা করছি। বাসদের মাধ্যমে আপনাদের ত্রাণ দিতে চাইলে যোগাযোগ করতে পারেন।

তিনি বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে রাষ্ট্রীয় উদ্যোগে উদাসীনতার কারণে মানুষ অমানবিক ও কষ্টে দিন কাটাচ্ছে। আজ মানুষ ত্রাণের গাড়ী দেখে হুমড়ি খেয়ে পরছে, কারণ মানুষ ক্ষুদার্ত। কিন্তু সিটি করপোরেশন এর উদ্যোগে কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে মানুষ অভুক্ত রয়েছে।

অন্য দিকে বাজার মনিটরিং এর দুর্বলতার কারণে প্রতিটি প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়ে। মানুষের অসহায়ত্ব এর সুযোগে ব্যবসায়ীরা মুনাফা লুটছে। তিনি অবিলম্বে বাজারের জিনিসপত্রের দাম মনিটরিং করার দাবি জানান।

খাদ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক নেতা মন্জু আহমদ, চারণ সিলেট জেলা সংগঠক মাসুদ রানা, শ্রমিক নেতা হারুন মিয়া, শুকুর আলী, উজ্জল আহমদ।

স্বেচ্ছাসেবী হিসেবে ছাত্র ফ্রন্ট, চারণ, শ্রমিক ফ্রন্টের কর্মীরা এবং সামাজিক সংগঠন উষা’র নির্বাহী পরিচালক তমিস্রা তিথি, আফসানা হালিমা, সাইদা আক্তার রিনা, স্নেহা জান্নাত, সাগর আহমেদ, কাওসার আহমেদ, পারভেজ আহমেদ সারাদিন ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করেছেন।

বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল জানান, বাসদের ত্রাণ কার্যক্রম অব্যহত থাকবে, আগামীকালও সহস্রাধিক মানুষকে রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হবে।

তিনি বলেন, আমাদের ত্রাণ কার্যক্রমে অনেকেই সহযোগিতা করছেন। দেশ-বিদেশের অনেকেই কল করে সিলেটের বন্যা পরিস্থিতি ও বাসদের ত্রাণ কার্যক্রম এর খোঁজ খবর নিচ্ছেন ও সহযোগিতা পাঠাচ্ছেন। এছাড়া ঢাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রায় পাঁচ শতাধিক মানুষকে আমাদের সহযোগিতায় রান্না করা খিচুড়ী বিতরণ করেছে।

শেয়ার করুন