ডেস্ক রিপোর্ট

১৪ জুলাই ২০২১, ৭:০০ অপরাহ্ণ

করোনা মোকাবেলায় সিলেটে সিভিল সার্জন বরাবর বামজোটের স্মারকলিপি

আপডেট টাইম : জুলাই ১৪, ২০২১ ৭:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: করোনা সংক্রমণ এর ভয়াবয় পরিস্থিতিতে করোনা মোকাবেলায় আশু করনীয় হিসেবে ৪ দফা দাবি জানিয়ে সিলেটে সিভিল সার্জন বরাবর বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার স্মারকলিপি পেশ।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার পক্ষ থেকে আজ বুধবার (১৪ জুলাই ২০২১) দুপুর ১২ টায় সিলেট জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, সিপিবি সিলেট জেলার সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সভাপতি কমরেড সিরাজ আহমদ, সিপিবি সিলেট জেলার অন্যতম নেতা কমরেড খায়রুল হাছান, বাসদ সিলেট জেলার অন্যতম নেতা প্রণব জ্যোতি পাল, বাসদ(মার্কসবাদী) নেতা মোখলেছুর রহমান, রেজাউর রহমান রানা, প্রসেনজিৎ রুদ্র, সিপিবি নেতা নাবিল হোসেন।

স্মারকলিপি প্রদানকালে বাম গণতান্ত্রিক জোট, সিলেট জেলার নেতৃবৃন্দ দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে করোনা মোকাবেলায় আশু করনীয় হিসেবে ৪ দফা দাবি বাস্থবায়নের জন্য সিলেট জেলা সিভিল সার্জনের প্রতি আহবান জানান।

৪ দাবি সমূহঃ
১) সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ও পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত কর। বেসরকারি হাসপাতালগুলো সরকার অধিগ্রহণ করে সরকারি ব্যবস্থাপণায় করোনা রোগীর চিকিৎসা চালু কর। প্রতি উপজেলার হাসপাতালগুলোতে করোনা চিকিৎসা সেবা ও পিসিআর ল্যাব চালু কর।
২) প্রাপ্ত বয়স্ক সকল মানুষের ভ্যাকসিন প্রদান নিশ্চিত কর।
৩) ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিককে পূর্ণাঙ্গভাবে চালু করে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সকল মানুষের ভ্যাকসিন প্রদান নিশ্চিত কর।
৪) লকডাউনে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিম্ন আয়ের মানুষের নিকট দ্রুত পৌঁছাতে কার্যকর উদ্যোগসরকারকে নিতে হবে।

 

 

শেয়ার করুন