ডেস্ক রিপোর্ট

১৬ জানুয়ারি ২০২২, ৭:৩৬ অপরাহ্ণ

শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রজোটের বিক্ষোভ

আপডেট টাইম : জানুয়ারি ১৬, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সহ সভাপতি নরোত্তম দাস,এমসি কলেজ সংসদের সভাপতি পংকজ চাক্রবর্তী জয় প্রমুখ।

শহিদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি মিছিল নগরির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পযেন্টে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা শাবিপ্রবি’র আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান। একই সাথে হামলায় জড়িতদের বিচারের দাবি করেন তাঁরা।
বক্তারা আরোও বলেন, ৩দফা দাবিতে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার দাবি জানান।

শেয়ার করুন