ডেস্ক রিপোর্ট

১০ জুলাই ২০২১, ৫:০৬ অপরাহ্ণ

অগ্নিকান্ডে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দাবি

আপডেট টাইম : জুলাই ১০, ২০২১ ৫:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

বগুড়া প্রতিনিধি:: নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের চিকিৎসা ও পুর্ণবাসনের দাবিতে- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ ১০ জুলাই ২০২১ বিকাল: ৩:০০ টায় বগুড়া শহরের বদুড়তলা এলকায় প্রতিকী মানববন্ধন-সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেণ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসদ বগুড়া জেলা সদস্য রাধা রাণী বর্মন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহ সভাপতি শ্যামল বর্মন, সংগঠনের বগুড়া জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্যসচিব সাইফুল ইসলাম, সদস্য পূজা প্রমানিক প্রমূখ নেতৃবৃন্দ।

কর্মসূচি চলাকালে ছাত্রনেতা ধনঞ্জয় বর্মন বলেন, সেজান কারখানায় অগ্নিকান্ডে ৫২ জন শ্রমিকের মৃত্যু ও অসংখ্য শ্রমিকের আহত হওয়ার ঘটনা বাস্তবে মালিক ও সরকারের অবহেলাজনিত এবং কাঠামোগত হত্যাকান্ড। ইতিপূর্বে তাজরীন, রানা প্লাজা, টাম্পাকোসহ বিভিন্ন কারখানায় এ ধরনের হত্যাকান্ডের বিচার না হওয়ায় মালিকেরা এ রকম অবহেলা প্রদর্শন করে পার পেয়ে যাচ্ছে এবং এ ধরনের ঘটনা একের পর এক ঘটে চলেছে। এই হত্যার দায় সরকারের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর কোনভাবেই এড়াতে পারে না। করোনা সংক্রমণ বৃদ্ধিতে কঠোর লকডাউনেও মুনাফালোভী মালিক ও তাদের স্বার্থ রক্ষাকারী সরকার শ্রমিকের জীবনের নিরাপত্তা বিধান না করে করাখানা চালু রেখে শ্রমিকের কাজ করতে বাধ্য করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। শ্রম আইনের শিশু শ্রম নিষিদ্ধ থাকলেও সেজান কারখানায় হতাহতের অধিকাংশই নারী ও শিশু।

তিনি নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের উপযুক্ত চিকিৎসা ও পুর্নবাসন এবং ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে অগ্নিকান্ডের জন্য দায়ী মালিক কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শেয়ার করুন