ডেস্ক রিপোর্ট
১২ জুলাই ২০২১, ৩:৪১ অপরাহ্ণ
রাজশাহী প্রতিনিধি:: রাজশাহী নগরীর তালাইমারি শহিদ মিনারে লকডাউনে কর্মহীন মানুষের মাঝে আজ ১২ জুলাই খাদ্য সহায়তা বিতরণ করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, রাজশাহী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর রাজশাহী জেলা সমন্বয়ক ও মঞ্চের উপদেষ্টা কমরেড আলফাজ হোসেন যুবরাজ, রাজশাহী ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক ও মঞ্চের উপদেষ্টা সামসুল ডন এবং মঞ্চের সদস্য রিদম শাহরিয়ার, তানজিল আহম্মেদ, আলভি রহমান প্রমুখ।
তিনারা বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে দেশে কঠোর লকডাউন চলছে কিন্তু এই লকডাউনে অধিকাংশ খেটে-খাওয়া শ্রমজীবী মানুষের ঘরে খাবার নেই কারণ তারা কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়েছে। বিভিন্ন পরিসংখ্যানে বলছে করোনা দ্বিতীয় ঢেউয়ের ফলে দেশে এখন দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৪৭ শতাংশ। কিন্তু বর্তমান বাজেটে করোনা মোকাবেলার কোনো নির্দিষ্ট বরাদ্দ নেই৷ দেশের প্রায় অর্ধেক মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে।
তিনারা আরো বলেন, আমরা মঞ্চের পক্ষ থেকে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই খাদ্য সহায়তা প্রদান করছি এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে। রাজশাহীর সচেতন জনগণের সহযোগিতার আহ্বান জানান তারা।