ডেস্ক রিপোর্ট

২ জুন ২০২১, ৮:০৮ অপরাহ্ণ

ধিরাজ পালের মৃত্যুতে জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্রুপের শোক

আপডেট টাইম : জুন ২, ২০২১ ৮:০৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রতনপুর সংলগ্ন গহরপুর ব্রিকস কোম্পানীর ম্যানেজার ধিরাজ পালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্রুপের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দিন দুপুরে নিজ কর্মস্থলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন ও লোটপাটের ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। এই মর্মান্তিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবিলম্বে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূরক শাস্তি দাবী জানাচ্ছি।

শেয়ার করুন