ডেস্ক রিপোর্ট
২২ মে ২০২১, ৪:২৮ অপরাহ্ণ
জয়পুরহাট জেলা প্রতিনিধি:: জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ কর্তৃক ১১৫ (একশত পনের) বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
শনিবার ( ২২ মে) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের মোড়ের হাট মোঃ রনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা শাখা।
জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, বাগজানা ইউনিয়নের মোড়ের হাট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ রনি (২৫) কে ১১৫(একশত পনের) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ গ্রেফতার করা হয়। মামলা প্রক্রিয়াধীন।
আটকৃত হলেন জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন চেচড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মোঃ রনি ইসলাম।