ডেস্ক রিপোর্ট
৩০ এপ্রিল ২০২১, ১০:১৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মানিকগঞ্জের ঘিওরে বালুভর্তি ট্রাক উল্টে মজিবুর রহমান (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে ঘিওর উপজেলার বালিয়াখোড়া-পেঁচারকান্দা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালকসহ আহত হয়েছে আরো তিনজন। নিহত মজিবুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার নারাংগাই এলাকার মৃত আনসার আলী ছেলে।
ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম হাওলাদার জানান, পাথরবোঝাই ট্রাকটি পেঁচারকান্দা বাজারের দিকে আসার সময় কালীমন্দিরের পাশের রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মজিবুর নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।