ডেস্ক রিপোর্ট

১৯ মে ২০২১, ২:১৩ পূর্বাহ্ণ

রোজিনা ইসলামকে নির্যাতনের নিন্দা জানিয়েছেন ১৮ জন সাবেক ছাত্রনেতা

আপডেট টাইম : মে ১৯, ২০২১ ২:১৩ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটক-হয়রাণি-নির্যাতনের নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবিতে ১১টি প্রগতীশীল, গণতান্ত্রিক ছাত্রসংগঠনের ১৮ জন সাবেক ছাত্রনেতার যৌথ বিবৃতি দিয়েছেন।

১১টি প্রগতীশীল ছাত্রসংগঠনের ১৮জন সাবেক ছাত্রনেতা বিবৃতিতে বলেন, গতকাল সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টা আটক রেখে শারীরিক, মানষিক নির্যাতন-হয়রাণি, অফিশিয়াল সিক্রেসি এ্যাক্টে মামলা দায়ের, জামিনের শুনানি না করে জেল প্রেরণের ঘটনার নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করছি।

তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাম্ভিক কর্মকর্তাদের বিধিবর্হিভুত বেআইনী কার্যক্রম জাতিকে স্তম্ভিত করেছে। পেশাগত দায়িত্বপালন কালে সাংবাদিক রেজিনা ইসলাম যে ধরনের মানষিক, শারীরিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন তা মুক্ত সাংবাদিকতা ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরীর ক্ষেত্রে বাধা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। করোনা কালে এবং করোনা পুর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঘিরে দুর্নীতির যে অপরাধী চক্র গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে রোজিনার অনুসন্ধানী প্রতিবেদনে ক্ষিপ্তরা ছাড়া, দেশের মানুষ গতকাল সাংবাদিক রোজিনা ইসলামের সাথে ঘটে যাওয়া ঘটনায় ক্ষুদ্ধ।

সাবেক ছাত্রনেতৃবৃন্দ, এ ন্যাক্কারজনক ঘটনার সাথে যুক্তদের বর্তমান দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহনে দাবি জানান। নেতৃবৃন্দ, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি এবং দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতি দাতা ছাত্রনেতৃবৃন্দ হলেন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল, বাংলাদেশ ছাত্রলীগের(জাসদ) সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম সজ্জন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি আবু নাসের অনীক, বাংলাদেশ
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্রলীগের(জাসদ) সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, ছাত্র কেন্দ্রের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি মনির উদ্দীন পাপ্পু, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি মাহফুজুর রহমান সমুদ্র, জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সভাপতি জুয়েল আহমেদ খান, সমাজবাদী ছাত্র জোটের সাবেক সভাপতি আবু
সুফিয়ান, সাধারণ সম্পাদক মাসুম উদ্দীন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শুভাশিস সমাদ্দার শুভ, বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের(জাসদ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন