ডেস্ক রিপোর্ট

২০ জুলাই ২০২২, ১০:৫৭ অপরাহ্ণ

বিদ্যুৎ সংকটের জন্য দায়ীদের শাস্তির দাবিতে জাতীয় কমিটির বিক্ষোভ বৃহস্পতিবার

আপডেট টাইম : জুলাই ২০, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিদ্যুৎ পরিস্তিতি স্বাভাবিক রাখতে ও সংকটের জন্য দায়ীদের শাস্তির দাবীতে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার দেশব্যপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিকেল ৫ টায় সিলেট সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আমদানী নির্ভর জ্বালানি নীতিতেই বিদ্যুৎ সংকট, শ্বেতপত্র প্রকাশ ও জ্বালানি অপরাধীদের বিচার করা, গ্যাস অনুসন্ধান -উত্তোলনসহ স্বনির্ভর, পরিবেশ বান্ধব জ্বালানি নীতির দাবিতে উক্ত কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন জাতীয় কমিটির সিলেট জেলা আহবায়ক ব্যারিষ্টার আরশ আলী ও সদস্য সচিব এডভোকেট আনোয়ার হোসেন সুমন।

সিলেটে কর্মসূচি :
বিকেল ৫ টায়, সিটি করপোরেশন এর সামনে সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশ।

শেয়ার করুন