ডেস্ক রিপোর্ট

১৫ জানুয়ারি ২০২৩, ২:৩০ পূর্বাহ্ণ

সিলেটে সাংবাদিক অজয় পালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সোমবার

আপডেট টাইম : জানুয়ারি ১৫, ২০২৩ ২:৩০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য, দৈনিক বাংলা বাজার পত্রিকা সিলেটের সাবেক ব্যুরো প্রধান, মুক্তিযুদ্ধের কলম সৈনিক প্রখ্যাত সাংবাদিক, ছড়াকার, গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় পালের প্রতি সিলেটে শ্রদ্ধা নিবেদন করা হবে ১৬ জানুয়ারী সোমবার।

সিলেট নাগরিক কমিটি’র ব্যানারে সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক অজয় পালের  প্রতিকৃতিতে বিকেল ৪ টায় শ্রদ্ধা নিবেদন করা হবে।

সাংবাদিক অজয় পালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন সিলেটের সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সকল শ্রেণী-পেশার সর্বস্থরের নাগরিকবৃন্দ।

শেয়ার করুন