ডেস্ক রিপোর্ট

৯ জুলাই ২০২১, ৭:৫৪ অপরাহ্ণ

রূপগঞ্জে অগ্নি দুর্ঘটনার নামে শ্রমিক হত্যায় দায়ীদের শাস্তি দাবি বাসদের

আপডেট টাইম : জুলাই ৯, ২০২১ ৭:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

নারায়নগঞ্জ প্রতিনিধি:: বাসদ নারায়নগঞ্জ জেলা ফোরামের সমন্বয়ক নিখিল দাস এক বিবৃতিতে রূপগঞ্জে হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেড এ অগ্নিকা-ের নামে শ্রমিক হত্যায় দায়ী মালিক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ শাস্তি, নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।

বিবৃতিতে তিনি বলেন, মালিকদের অতিরিক্ত মুনাফার লোভে কারখানা আইন না মানা এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে দেখভালের উদাসীনতাই কারখানায় কর্মরত শ্রমিকদের মৃত্যুর মিছিল থামছে না। প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি না হওয়ায় এ ঘটনা একের পর এক বেড়ে চলেছে। ইতিমধ্যে রূপগঞ্জের অগ্নিকা-ে ৪৯ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শ্রমিকদের কথায় এখানে যা বেড়িয়ে এসেছে তাতে বোঝা যায় এই ফ্যাক্টরির মালিক কর্তৃপক্ষ এখানে কারখানা আইন মানে নাই। এক্ষেত্রে কলকারখানা অধিদপ্তরও এ সমস্ত বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি।

এটা দুর্ঘটনা নয় হত্যাকান্ড বলে অভিহিত করে তিনি বলেন, সুষ্ঠু তদন্ত করে হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের অগ্নিকা-ে মৃত্যুর সঠিক সংখ্যা নির্ধারণ করে তাদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ এবং দায়ী মালিকসহ সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তির দিতে হবে।

শেয়ার করুন