ডেস্ক রিপোর্ট
৭ জুলাই ২০২১, ১০:৪৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ যুব ইউনিয়ন সভাপতি হাফিজ আহমেদ রিয়াদ ও সাধারন সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ এক এক শোক বিবৃতিতে বলেন বাংলাদেশের বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে মবিনুল হায়দারের মৃত্যু আমাদের সংগ্রামকে আরও কঠিন করে তুললো। এই প্রবীণ বামপন্থী নেতার সংগ্রামমুখর জীবন এদেশে বামপন্থী রাজনীতির ইতিহাসকে সমৃদ্ধ করেছেন।
বাংলাদেশ যুব ইউনিয়ন মুবিনুল হয়দারের শোকস্তপ্ত পরিবার, তার সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
উল্লেখ্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ৬ জুলাই ২০২১, রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।