ডেস্ক রিপোর্ট

২৩ ডিসেম্বর ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় বাসদের নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ

আপডেট টাইম : ডিসেম্বর ২৩, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২৩ ডিসেম্বর ২০২৪ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে কুমিল্লা জেলা চৌদ্দগ্রামের খেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, গতকাল ২২ ডিসেম্বর দুপুরের দিকে চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক রীতি-নীতি অনুযায়ী কোন ব্যক্তির বিরুদ্ধে কোন অপরাধ বা অভিযোগ থাকলে তাকে আইনের আওতায় সোপর্দ করা যেতে পারে, আইনী প্রক্রিয়ায়ই তার বিচার হবে। কিন্তু মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বিবৃতিতে তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্ত শাস্তি দাবি করেন। একই সাথে মব ট্রায়ালের নামে আইন বহির্ভূত সকল হত্যাকাণ্ড ও নির্যাতন বন্ধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।

কমরেড ফিরোজ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার সকল প্রকারের অপচেষ্টাকে রুখে দাঁড়ানোর জন্য সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় মুক্তিকামী জনগণকে আহ্বান জানান।

শেয়ার করুন