ডেস্ক রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১:০৩ পূর্বাহ্ণ
অিধকার ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১৪ অক্টোবর ২০২৩) এক যুক্ত বিবৃতিতে জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ।
শনিবার (১৪ অক্টোবর ২০২৩) জাসদ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রুহুল আমিন মো: ইব্রাহিম মিয়া কে আহবায়ক ও রন্টু সরকারকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ শাল্লা উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন।