ডেস্ক রিপোর্ট

৩১ আগস্ট ২০২১, ৩:১৩ অপরাহ্ণ

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় আরও আট মৃত্যু

আপডেট টাইম : আগস্ট ৩১, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮০ জনের। মঙ্গলবার (৩১ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৪৩, সুনামগঞ্জে চার, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ১৮ জন। এ ছাড়া এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৮৯৪ জনে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সিলেটে করোনায় মোট এক হাজার ৬৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলায় ৭৮৩, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৬, মৌলভীবাজারে ৭২ ও ওসমানী মেডিক্যালে ৯৭ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়ে উঠেছেন ১৪৭ জন। আর ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

শেয়ার করুন