ডেস্ক রিপোর্ট
২ অক্টোবর ২০২৩, ১০:০২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঢাকার আগারগাঁও থেকে ২৩৬ কিলোমিটার উত্তরে ভারতের আসাম ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটি ভারতের মেঘালয় ও আসাম এবং বাংলাদেশে অনুভূত হয়েছে।