ডেস্ক রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২২, ৫:৫৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে মুখোমুখি স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর সিলেট সানরাইর্জাস। ম্যাচে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
দুই দলের মধ্যে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আছে চট্টগ্রাম। ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তারা তালিকার দুই নম্বরে। অন্যদিকে ৩ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তলানিতে সিলেট।
চট্টগ্রাম একাদশ
কেনার লুইস, উইল জ্যাকস, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, বেনি হাওয়েল, নাইম ইসলাম (অধিনায়ক), শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
সিলেট একাদশ
লেন্ডল সিমন্স, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম, রবি বোপারা, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সোহাগ গাজী, আলাউদ্দিন বাবু, মুক্তার আলি, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম।