ডেস্ক রিপোর্ট

২৭ আগস্ট ২০২৩, ১১:০৯ অপরাহ্ণ

ড. ইউনূসকে হয়রানির প্রতিবাদে ৩৪ বিশিষ্টজনের বিবৃতি

আপডেট টাইম : আগস্ট ২৭, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সরকারের আচরণের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের ৩৪ বিশিষ্টজন। তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক সব পদক্ষেপ ও একতরফা বিষোদ্‌গার বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, হাফিজউদ্দিন খান, হামিদা হোসেন, আলী ইমাম মজুমদার, দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, শাহদীন মালিক, শারমীন মুরশিদ, সৈয়দা রিজওয়ানা হাসান, অধ্যাপক আলী রীয়াজ, অধ্যাপক আসিফ নজরুল, শহিদুল আলম, অধ্যাপক সি আর আবরার, অধ্যাপক পারভীন হাসান, অধ্যাপক ফিরদৌস আজিম, শিরিন হক, রেহনুমা আহমেদ, বিনা ডি কস্টা, অধ্যাপক স্বপন আদনান, অধ্যাপক শাহনাজ হুদা, অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, রুশাদ ফরিদী, অধ্যাপক আর রাজী, সায়েমা খাতুন, নায়লা জেড খান, সুব্রত চৌধুরী, তবারক হোসেইন, এম রেজাউল করিম চৌধুরী, সাদাফ নূর, নোভা আহমেদ, রোজীনা বেগম, নাসের বখতিয়ার আহমেদ, মাহবুব মোর্শেদ ও রাখাল রাহা।

শেয়ার করুন