ডেস্ক রিপোর্ট

১৮ মে ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ

৫ জুন বসছে বাজেট অধিবেশন

আপডেট টাইম : মে ১৮, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শুরু হবে আগামী ৫ জুন। সাধারণত বছরের মাঝামাঝি এ অধিবেশনে জাতীয় বাজেট উত্থাপিত হয়। ফলে এই অধিবেশনকে বাজেট অধিবেশন বলা হয়।

বুধবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন (রোববার) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন