ডেস্ক রিপোর্ট

১২ জুলাই ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ

ডেঙ্গু রোগ বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ দাবিতে চট্টগ্রামে বাসদের সমাবেশ

আপডেট টাইম : জুলাই ১২, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ডেঙ্গু রোগ বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ সহ সরকারি উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট ও চিকিৎসা সেবার দাবিতে বাসদের সমাবেশ।

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু রোগের ভয়াবহতা রোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্ব পালনের সমালোচনা ও জরুরি ভিত্তিতে কার্যকর ভূমিকার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ চট্টগ্রাম জেলা শাখা।

আজ বুধবার নগরীর নিউ মার্কেট মোড়ে বিকাল ৪ টায় এই সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য আহমদ জসিম, রায়হান উদ্দীন, নাজিমুদ্দিন বাপ্পী,জোবায়ের বীনাসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ” চট্টগ্রামসহ সারাদেশে ডেঙ্গু রোগের বিস্তারে দেশের সাধারণ জনগণ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছে। চট্টগ্রামে সিটি কর্পোরেশন, সিভিল সার্জন ও স্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ধারাবাহিক ব্যর্থতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবছরের মতন এই রোগের ভয়াবহতা গত ২-৩ বছরের তুলনায় প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। অথচ নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা,জনসচেতনতা তৈরি, হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন দিক অবহেলিত হয়েছে।

ডেঙ্গু রোগ বৃদ্ধির আগে ও পরে চসিকের ভূমিকা যথাযথ নয়। চসিক মেয়র ড্রোন উড়িয়ে মশা সনাক্তকরণে বাহবা কুড়ালেও শহর জুড়ে নালানর্দমা,খানাখন্দভরা আবর্জনা পরিষ্কারের দিকে নজর যায় নি।এডিস মশা ও এর লার্ভা নিয়ন্ত্রণে চসিকের কোনো কীটতত্ত্ববিদই নেই! অথচ এই ধরনের বিশেষায়িত কাজ করতে তা একান্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে হাসপাতালগুলোতে নেই ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ইউনিট। চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের চিকিৎসা হচ্ছে। চমেকে পর্দা ঝুলিয়ে ডেঙ্গু কর্ণার তৈরি করা হয়েছে যা খুবই দায়সারাগোছের। আবার এর ফলে আক্রান্ত রোগীদের থেকে অন্যদের রোগীদের দেহে সংক্রমণের ঝুঁকি বাড়ে। চট্টগ্রামে প্রয়োজনীয় ডাক্তার, নার্স,বেড,দক্ষ জনবলসহ হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ে নি।ফলে পরিস্থিতি মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ছে। ডেঙ্গুর প্রাদূর্ভাব এমন করে বাড়তে থাকলে তা মহামারি আকার ধারণ করতে পারে। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার কোনো বিকল্প নেই। ”

সমাবেশে বক্তারা সরকারি উদ্যোগে ডেঙ্গু রোগের পরীক্ষা ও মানসম্মত সেবাদানের দাবি জানান। াট্্্্টগ্রামে ডেঙ্গু রোগ বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ সহ সরকারি উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট ও চিকিৎসা সেবার দাবিতে বাসদের সমাবেশ।

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু রোগের ভয়াবহতা রোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্ব পালনের সমালোচনা ও জরুরি ভিত্তিতে কার্যকর ভূমিকার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ চট্টগ্রাম জেলা শাখা।

আজ বুধবার নগরীর নিউ মার্কেট মোড়ে বিকাল ৪ টায় এই সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য আহমদ জসিম, রায়হান উদ্দীন, নাজিমুদ্দিন বাপ্পী,জোবায়ের বীনাসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ” চট্টগ্রামসহ সারাদেশে ডেঙ্গু রোগের বিস্তারে দেশের সাধারণ জনগণ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছে। চট্টগ্রামে সিটি কর্পোরেশন, সিভিল সার্জন ও স্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ধারাবাহিক ব্যর্থতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবছরের মতন এই রোগের ভয়াবহতা গত ২-৩ বছরের তুলনায় প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। অথচ নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা,জনসচেতনতা তৈরি, হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন দিক অবহেলিত হয়েছে।

ডেঙ্গু রোগ বৃদ্ধির আগে ও পরে চসিকের ভূমিকা যথাযথ নয়। চসিক মেয়র ড্রোন উড়িয়ে মশা সনাক্তকরণে বাহবা কুড়ালেও শহর জুড়ে নালানর্দমা,খানাখন্দভরা আবর্জনা পরিষ্কারের দিকে নজর যায় নি।এডিস মশা ও এর লার্ভা নিয়ন্ত্রণে চসিকের কোনো কীটতত্ত্ববিদই নেই! অথচ এই ধরনের বিশেষায়িত কাজ করতে তা একান্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে হাসপাতালগুলোতে নেই ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো ইউনিট। চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের চিকিৎসা হচ্ছে। চমেকে পর্দা ঝুলিয়ে ডেঙ্গু কর্ণার তৈরি করা হয়েছে যা খুবই দায়সারাগোছের। আবার এর ফলে আক্রান্ত রোগীদের থেকে অন্যদের রোগীদের দেহে সংক্রমণের ঝুঁকি বাড়ে। চট্টগ্রামে প্রয়োজনীয় ডাক্তার, নার্স,বেড,দক্ষ জনবলসহ হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ে নি।ফলে পরিস্থিতি মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ছে। ডেঙ্গুর প্রাদূর্ভাব এমন করে বাড়তে থাকলে তা মহামারি আকার ধারণ করতে পারে। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার কোনো বিকল্প নেই। ”

সমাবেশে বক্তারা সরকারি উদ্যোগে ডেঙ্গু রোগের পরীক্ষা ও মানসম্মত সেবাদানের দাবি জানান।

শেয়ার করুন